গৃহবধূর লাশ উত্তোলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাফনের আড়াই মাস পর আদালতের নির্দেশে গতকাল শুক্রবার হামিদা আক্তার নামে এক গৃহবধূর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। গৃহবধূর স্বামী মো. ইস্তেফার বাড়ি উপজেলার চনপাড়া পুনর্বাসন এলাকায়। ২৭ সেপ্টেম্বর রাতে তার মৃত্যুর পর শ্বশুরবাড়ির লোকজন তড়িঘড়ি করে দাফন করেন। সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহত গৃহবধূর মা নারায়ণগঞ্জ আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।’ এরই পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে লাশ উত্তোলন করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।