গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মেঘাখালী গ্রামের একটি বাড়ি থেকে গতকাল রোববার দুপুরে জহুরা বেগম (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, নেত্রকোনা জেলা সদরের ডেমোরা গ্রামের রিকশাচালক হুমায়ুন মিয়া ঘটনার দিন সকালে স্ত্রীকে ঘরে রেখে কাজে যান। পরে খবর পেয়ে সেখানে ফেরার পর দেখেন ঘরের আড়ার সঙ্গে গলায় কাপড় পেঁচানো অবস্থায় স্ত্রীর লাশ ঝুলছে। জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নাজিম উদ্দিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।