গৃহবধূর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দুরা মণ্ডলপাড়া এলাকার আসাদুজ্জামানের বাড়ি থেকে গতকাল বৃহস্পতিবার শাহিনুর বেগম (২০) নামের একজন গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানার পুলিশ।পুলিশের সূত্রে জানা গেছে, উপজেলার চান্দরা মণ্ডলপাড়া এলাকার আসাদুজ্জামানের বাড়িতে ভাড়া থেকে স্বামী-স্ত্রী স্থানীয় একটি কারখানায় কাজ করতেন। পারিবারিক কলহের জেরে গতকাল বৃহস্পতিবার ভোর রাতে নিজের ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে শাহিনুর আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ শাহিনুরের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কালিয়াকৈর থানার কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) নাসিমা আক্তার জানান, এ ব্যাপারে কালিয়াকৈর থানায় একটি ইউডি মামলা হয়েছে।