গৃহবধূর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারিবারিক বিরোধের জের ধরে গত শুক্রবার রাতে চাঁদপুরের হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়নের পূর্ব রাজারগাঁও গ্রামে রাবেয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১০ সালে হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামের শহীদ উল্লার সঙ্গে রাবেয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সংসারের অভাব-অনটনের কারণে স্বামী ও শ্বশুর-শাশুড়ির সঙ্গে তাঁর ঝগড়াবিবাদ লেগে থাকত। এরই জের ধরে শুক্রবার রাতে আত্মহত্যা করেন তিনি। হাজীগঞ্জ থানার এসআই সাইফুদ্দৌলা বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।