গৃহবধূর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার বোর্ড বাজারের বাদে কলমেশ্বর এলাকা থেকে গতকাল রোববার কাকলী (২৬) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তাঁর স্বামী বুলবুলকে (৩২) খুঁজে পাওয়া যাচ্ছে না।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বুলবুল ও কাকলী দেড় মাস আগে বাদে কলমেশ্বর গ্রামের একটি বাড়িতে ঘর ভাড়া নেন। গতকাল সকালে ওই বাড়ির লোকজন ঘরের ভেতর কাকলীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।