গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়ায় নিখোঁজের এক দিন পর গতকাল বুধবার লাকি খাতুন (১৮) নামের এক গৃহবধূর হাত বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তাঁর স্বামী তুফান আলীকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, পাকা গ্রামের লাকির সঙ্গে তাঁর আপন চাচাতো ভাই তুফানের চার মাস আগে বিয়ে হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় লািককে বাড়ি থেকে ডেকে নিয়ে যান তুফান৷ পরে গতকাল বিকেলে বাড়ির পাশের পুকুরপাড়ে ঝোপের মধ্যে পেছনে হাত বাঁধা অবস্থায় লাকির মৃতদেহ উদ্ধার করে পুলিশ।