গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতু থেকে শীতলক্ষ্যা নদীতে গত বৃহস্পতিবার দুপুরে ঝাঁপ দেন সাদিয়া মেহজাবিন লুবনা (২৬) নামের এক গৃহবধূ। পরে গতকাল শুক্রবার বেলা একটার দিকে আদমজীর চর সুমিলপাড়ার সাধুরঘাট এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে ডুবুরি দল। সাদিয়া ঢাকার মাতুয়াইলের শরীফ মাহমুদের স্ত্রী ও মাতুয়াইল এলাকার পাটোয়ারী বাড়ির ভাড়াটে মোশাররফ হোসেনের মেয়ে। শাহীন নামে তাঁদের এক ছেলে রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার এসআই সাহাদাত হোসেন বলেন, সাদিয়া মুঠোফোনে বাবাকে বলে আমি আত্মহত্যা করতে যাচ্ছি। আমার ছেলেকে তোমরা দেখে রেখো। এ কথা বলেই সাদিয়া নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।