প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারের ব্রাহ্মণদী ইউনিয়নের উচিৎরাপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার তায়েবা (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যরা বলেন, বেলা সাড়ে ১১টার দিকে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগানো তায়েবার ঝুলন্ত লাশ দেখতে পান তাঁরা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। আড়াইহাজার থানার এসআই খোরশেদ আলম বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।