প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির নলছিটি পৌরসভা এলাকায় নমিতা রানী (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বেলা ১১টার দিকে শহরের ঋষিবাড়ি এলাকার নিজ ঘরে নমিতা রানীকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। এরপর তাঁকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নমিতা রানী রিপন চন্দ্র দাসের স্ত্রী। নলছিটি থানার ওসি এস এম মাকসুদুর রহমান বলেন, লাশের ময়নাতদন্তের জন্য স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।