গৃহবধূর লাশ উদ্ধার স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নীলগঞ্জ সড়কের একটি বাড়ি থেকে গতকাল বুধবার হাত-পা বাঁধা অবস্থায় সুবর্ণা আক্তার (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তাঁর স্বামী পরিচয়দানকারী পাভেল রহমান পলাতক রয়েছেন। পুলিশ জানায়, সকালে প্রতিবেশীরা ঘরের দরজা খোলা দেখে সুবর্ণার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এ সময় গৃহবধূর দুই হাত পেছন দিকে খাটের পায়ার সঙ্গে বাঁধা ছিল। এ ছাড়া মুখও বাঁধা অবস্থায় ছিল। পরে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে।