গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে মামলা, দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে গত শুক্রবার রাতে মামলা হয়েছে। ওই রাতেই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাগধা ইউনিয়নের ওই গৃহবধূর স্বামীর সঙ্গে জমিজমা নিয়ে এলাকার এক ব্যক্তির বিরোধ ছিল। গত বৃহস্পতিবার সকালে গৃহবধূর স্বামী ঢাকায় যান। এরপর দুপুরে গৃহবধূ পাশের বাড়িতে যাওয়ার জন্য বের হন। একপর্যায়ে গৃহবধূর ওপর হামলা চালান ওই ব্যক্তির দুই ছেলে।
গৃহবধূর অভিযোগ, হামলাকারীরা তাঁকে মারধরের একপর্যায়ে শ্লীলতাহানি ঘটান। এ সময় তাঁর ডাক-চিৎকারে লোকজন উদ্ধার করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
জানতে চাইলে ওই ব্যক্তির দুই ছেলে অভিযোগ অস্বীকার করে বলেন, ঝগড়ার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটেছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় গৃহবধূর ভাই মামলা করেছেন। ওই রাতেই পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি ওই ব্যক্তির দুই ছেলেকে গ্রেপ্তার করে। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাঁদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।