গৃহবধূসহ চার জেলায় চার খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত মঙ্গলবার এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ, পিরোজপুরের নাজিরপুর ও গাজীপুরের কালীগঞ্জে মঙ্গলবার ও সোমবার আরও তিনজন খুন হয়েছেন।কসবা (ব্রাহ্মণবাড়িয়া): কসবা পৌরসভার আড়াইবাড়ী গ্রামে মঙ্গলবার হ্যাপী আক্তার (২৩) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। যৌতুক দাবি করে না পেয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ গতকাল বুধবার বিকেলে হ্যাপী আক্তারের স্বামী সোহেল রানাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নিহতের বাবা নজরুল ইসলাম হ্যাপী আক্তারের স্বামীসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। নজরুল ইসলাম অভিযোগ করেন, স্বামী সোহেল রানা ও শ্বশুরবাড়ির লোকজন হ্যাপীকে যৌতুকের টাকা না দেওয়ায় নির্যাতন করে খুন করেছে। হ্যাপী আক্তারের স্বামী সোহেল রানা জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না।সোনারগাঁ (নারায়ণগঞ্জ): নাম বিকৃত করে ডাকার ঘটনায় সহকর্মীর ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ দিতে হলো মো. আবুল হোসেন (২৮) নামের এক কাঠমিস্ত্রিকে। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাহাপুর গ্রামে হাজী আলাউদ্দিন ফার্নিচারের দোকানে এ ঘটনা ঘটে। আবুল হোসেনের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার মনপুরা গ্রামে। ওই দোকানে মো. আবুল হোসেন ও মো. গিয়াস উদ্দিন কাঠমিস্ত্রির কাজ করেন। গিয়াস উদ্দিন বিভিন্ন সময় স্থানীয় একটি ছেলেকে নাম বিকৃত করে খেপাতেন। মঙ্গলবারও তিনি ওই ছেলেকে নাম বিকৃত করে খেপালে আবুল হোসেন প্রতিবাদ করেন। এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে গিয়াস উদ্দিন ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে আবুল হোসেনের গলার নিচের অংশে আঘাত করেন। এতে আবুল হোসেন মাটিতে লুটিয়ে পড়েন।পিরোজপুর: নাজিরপুর উপজেলার সাতকাছিমিয়া এলাকার মোক্তার আলীর (৭০) সঙ্গে একই এলাকার নাজমা বেগমের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল সকালে সাতকাছিমিয়ার বাড়ি থেকে নাজিরপুর বাজারে আসছিলেন মোক্তার আলী। এ সময় নাজমার স্বামী আলী হোসেন তাঁর দলবল নিয়ে মোক্তার আলীকে মারধর করেন। আশঙ্কাজনক অবস্থায় নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মোক্তার আলীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নাজমা বেগমকে আটক করা হয়েছে।গাজীপুর: কালীগঞ্জ উপজেলার আজমতপুর এলাকায় সোমবার রাতে তুচ্ছ ঘটনায় চাচা ও চাচাতো ভাইদের হাতে এক যুবক খুন হয়েছেন। নিহত যুবকের নাম জয়নাল মোড়ল (২৬)। তিন বছর ইতালি থাকার পর ১৮ জুলাই জয়নাল মোড়ল দেশে ফেরেন।