গৃহবধূসহ তিন জেলায় তিন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ, ঝিনাইদহের কালীগঞ্জ ও ফরিদপুরে গত মঙ্গল ও বুধবার গৃহবধূসহ তিনজন খুন হয়েছেন। জয়পুরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, বগুড়া ও সুনামগঞ্জ থেকে গত দুই দিনে পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রায়গঞ্জ (সিরাজগঞ্জ): ঘুড়কা বাসস্ট্যান্ড এলাকার রসুল আলী (২৫) যৌতুক না পেয়ে গত মঙ্গলবার তাঁর স্ত্রী সালমা খাতুনকে (২০) পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।ঝিনাইদহ: কালীগঞ্জের সুবর্ণসরা গ্রামের দিনমজুর রিপন দফাদারের স্ত্রী সখিনা খাতুন (২৫) কোদাল দিয়ে কুপিয়ে একই গ্রামের রিপন মণ্ডলকে (২৬) হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার এ ঘটনা ঘটে। পুলিশ সখিনাকে গ্রেপ্তার করেছে।ফরিদপুর: ভাঙ্গা উপজেলার মুটরা গ্রামের আনসার উদ্দীন শেখের ছেলে নূরু শেখকে (৫০) একদল দুর্বৃত্ত মঙ্গলবার রাতে জবাই করে হত্যা করেছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহত নূরুর ছেলে সাগর শেখ গতকাল বৃহস্পতিবার ভাঙ্গা থানায় হত্যা মামলা করেছেন। এ মামলায় আজাদ মোল্লা, জিয়াদ আলী, ইয়াদ আলী, শাহেদ আলী, সাহেব আলীসহ ২০ জনকে আসামি করা হয়েছে।ক্ষেতলাল (জয়পুরহাট): উপজেলার মাটিহাস-বামনিহার রাস্তার পাশের একটি ধানখেত থেকে গতকাল বৃহস্পতিবার পুলিশ অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর।পঞ্চগড়: বোদা উপজেলার মাড়েয়া হাঁড়িপুকুরী এলাকা থেকে যতিন চন্দ্র বর্মণ (৫০) নামের এক ব্যক্তির লাশ পুলিশ বুধবার উদ্ধার করেছে। নিহত যতিনের বাড়ি একই এলাকায়।ঠাকুরগাঁও: রানীশংকৈল উপজেলার কুলিক নদীর বিরাশি ঘাট থেকে বুধবার সকালে খোরশেদ আলী (৪৫) নামের এক ইটভাটার শ্রমিকের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। তিনি গতকাল মঙ্গলবার সকালে নদী পার হওয়ার সময় ডুবে যান।আদমদীঘি (বগুড়া): সান্তাহার পৌর এলাকার বশিপুর গ্রাম থেকে বুধবার পুলিশ অজ্ঞাতনামা এক তরুণীর (১৮) লাশ উদ্ধার করেছে।সুনামগঞ্জ: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার রামকৃষ্ণ মিশন আখড়ার পাশের একটি ডোবা থেকে বুধবার বীরেশ সূত্রধরের (৬৩) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার শত্রুমর্দন গ্রামের বাসিন্দা।