গৃহবধূসহ দুই জেলায় তিন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ভেদরগঞ্জে বুধবার দুই গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পাবনার সদর উপজেলায় মঙ্গলবার দুর্বৃত্তরা এক যুবককে হত্যা করেছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পাচালিয়া গ্রামে বুধবার অর্চনা শীল (২৮) ও রানী বালা (৫৫) নামের দুই গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রানী বালা অর্চনার কাকিশাশুড়ি। নিহত অর্চনা ওই গ্রামের গোবিন্দর ছেলে গৌতমের স্ত্রী। ভেদরগঞ্জ থানার ওসি আবদুল কাইয়ুম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অর্চনার শ্বশুর গোবিন্দকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গোবিন্দর বিরুদ্ধে রানী বালার স্বামী লাল মোহন থানায় বুধবার হত্যা মামলা করেছেন।পাবনা: সদর উপজেলার বলরামপুর গ্রামে মঙ্গলবার রাতে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন মো. শাহীন প্রামাণিক (২৬) নামের এক যুবককে হত্যা করেছে। তাঁর বাড়ি চরপাড়া গ্রামে। এ ঘটনায় বুধবার শাহীনের স্ত্রী সীমা খাতুন প্রতিবেশী তিন যুবককে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেছেন। সদর থানার ওসি মতিয়ার রহমান জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।