গৃহবধূসহ দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারায় গতকাল মঙ্গলবার ট্রাকের চাপায় এক গৃহবধূ এবং গত সোমবার পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। উপজেলার বালানগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে গতকাল দুপুরে একটি ট্রাক মিনুয়ারা (৩৫) নামের ওই গৃহবধূকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার সময় তিনি গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি উপজেলার বালানগর গ্রামের ইসরাইল হোসেনের স্ত্রী।পাবনা-চাটমোহর সড়কের চাটমোহরের মূলগ্রাম এলাকায় গত সোমবার শ্যালোইঞ্জিন চালিত অবৈধ যান করিমনের চাপায় লাভলী (৬) নামের এক শিশু মারা গেছে। রাস্তা পার হওয়ায় সময় এ দুর্ঘটনা ঘটে।