গৃহবধূসহ বিভিন্ন স্থানে চার খুন
বাগেরহাটে এক গৃহবধূ, ঝালকাঠির কাঁঠালিয়ায় দিনমজুর, চট্টগ্রামের ফটিকছড়ি ও সুনামগঞ্জের তাহিরপুরে দুই যুবক খুন হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:বাগেরহাটে যৌতুকের দাবিতে রাবেয়া বেগম শলু (২৪) নামের এক গৃহবধূকে গত শনিবার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, চার বছর আগে বাগেরহাট সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের জয়নাল শেখের মেয়ে রাবেয়া খাতুনের সঙ্গে পাশের নওয়াপাড়া গ্রামের মান্নান হাওলাদারের ছেলে জাহাঙ্গীর আলী হাওলাদারের (৩৪) বিয়ে হয়।রাবেয়ার চাচা তালুকদার আলী আহম্মেদ গতকাল রোববার অভিযোগ করেন, বিয়ের পর থেকে জাহাঙ্গীর যৌতুকের দাবিতে রাবেয়ার ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। ১০ হাজার টাকা যৌতুক এনে দেওয়ার জন্য গত শুক্রবার থেকে জাহাঙ্গীর রাবেয়াকে চাপ দিচ্ছিলেন। টাকা না পেয়ে রাবেয়ার স্বামী জাহাঙ্গীর, শাশুড়ি ফাতেমা বেগম ও ননদ কাকলি তাঁকে পিটিয়ে গুরুতর জখম করে মুখে কীটনাশক ঢেলে আত্মহত্যার নাটক সাজিয়েছেন।ফটিকছড়িতে যুবক খুনচট্টগ্রামের ফটিকছড়িতে ছুরিকাঘাতে মুজিবুর রহমান (৩৮) নামের এক যুবক খুন হয়েছেন। গতকাল বক্তপুরস্থ চারাবটতল গ্রামের মুকিম শাহবাড়ী বায়তুন নূর জমে মসজিদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর উত্তেজিত জনতা হায়দারকে গণপিটুনি দেয়। ফটিকছড়ি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হায়দারকে উদ্ধার করে। কাঁঠালিয়ায় দিনমজুরকে হত্যাঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া বন্দরে প্রতিপক্ষের হামলায় দিনমজুর আবদুল মালেক আকন (৩৫) খুন হয়েছেন। এ ঘটনায় নিহত মালেকের ভাই আবদুল বারেক আকন গতকাল কাঁঠালিয়া থানায় ১০ জনকে আসামি করে একটি মামলা করেছেন। পুলিশ প্রতিপক্ষ আলতাফ হোসেনের মেয়ে নাসরিন, নারগিস ও জামাতা মামুনকে গ্রেপ্তার করেছে।তাহিরপুরে যুবক খুনসুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে রিয়াজ উদ্দিন (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে এলাকাবাসী নদীতে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করেন।