গৃহবধূসহ বিভিন্ন স্থানে তিন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে যৌতুকের কারণে এক গৃহবধূসহ বিভিন্ন স্থানে গত দুই দিনে তিনজন খুন হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি গ্রামের হেলাল সরদারের স্ত্রী খাদিজাকে যৌতুকের জন্য পিটিয়ে হত্যা করে রোববার বিকেলে বাড়ির সামনে একটি জারুল গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ করেছেন খাদিজার পরিবার। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ুম আলী সর্দার জানান, লাশ ঝুলন্ত অবস্থায় ছিল। নিহত খাদিজার শরীর থেকে পাওয়া চিরকুটে আত্মহত্যার জন্য স্বামী ও শাশুড়িকে দায়ী করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।গোয়ালন্দ (রাজবাড়ী): উপজেলার বাহির চর দৌলতদিয়া এলাকার ফসলি মাঠ থেকে গতকাল সোমবার সকালে অজ্ঞাত (২৮) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গোয়ালন্দ থানার এসআই শামীনুল হক জানান, দুষ্কৃতকারীরা ওই যুবককে শ্বাসরোধ করে হত্যার পর মাঠে লাশ ফেলে চলে যায়। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।উল্লাপাড়া (সিরাজগঞ্জ): রোববার রাতে উপজেলার খাদুলি গ্রামের জাবেদ আলীর ছেলে লাবুকে (২৮) হত্যা করা হয়েছে। লাবু ঢাকায় রিকশা চালাতেন। দুই দিন আগে ঢাকা থেকে বাড়ি আসেন। রোববার রাত আটটার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা জানান, লাবুকে জবাই করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।