গৃহবধূসহ ভোলা, ঈশ্বরগঞ্জ ও সিরাজগঞ্জে তিন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদরে স্বামীর হাতে স্ত্রী এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সিরাজগঞ্জে দুর্বৃৃত্তদের হামলায় আহত এক ব্যবসায়ী মারা যান। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ভোলা: পারিবারিক কলহের জেরে স্ত্রী রুমা বিবিকে (৩৪) তাঁর স্বামী রিপন মাতব্বর পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভোলা সদর উপজেলার রামদাসপুর গ্রামের রংপুর বাজারের পাশে বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত রুমার বাবা ইউসুফ আলী ফরাজী অভিযোগ করেন, হত্যার পর ঘরের আড়ার সঙ্গে লাশ ঝুলিয়ে রেখে রিপন পালিয়ে গেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুজ্জামান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই কাজী মেহেদী হাসান লাঠি দিয়ে আঘাত করে বড় ভাই কাজী মাজহারুল ইসলামকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জের মনোহরপুর গ্রামে। তাঁরা একই গ্রামের কাজী সাদেকের ছেলে।সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার সাধন চক্রবর্তীর পৌর শহরের বাজারে ওষুধ বিক্রির একটি দোকান আছে। দোকান বন্ধ করে বৃহস্পতিবার দিবাগত রাত একটায় শহরের মিরপুর কাটা রাস্তার কাছে এলে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা কুপিয়ে তাঁর কাছ থেকে টাকা ও মুঠোফোন নিয়ে যায়। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। গতকাল শুক্রবার তিনি মারা যান।গণপিটুনিতে একজন নিহতআমাদের পঞ্চগড় প্রতিনিধি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার গভীর রাতে পঞ্চগড় সদর উপজেলার অধীন ভারতীয় গারাতি ছিটমহলে ২০-২৫ জন হামলা চালায়। এ সময় ছিটমহলবাসীর প্রতিরোধের মুখে অন্যরা পালিয়ে গেলেও রমজান আলী (৫০) নামে এক বাংলাদেশি ধরা পড়েন। পরে গণপিটুনিতে তিনি মারা যান। তাঁর বাড়ি সদর উপজেলার জিন্নাতপাড়া গ্রামে।