গৃহবধূসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গতকাল সোমবার দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গতকাল ট্রাকের চাপায় এক গৃহবধূ নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাটিহাতা গ্রামের ট্রাকচালক জমশেদ আলী (৩৮) ও ছাতিয়ান গ্রামের পশু ব্যবসায়ী জয়নাল মিয়া (৫০) এবং কুমিল্লার তিতাস উপজেলার গোপালপুর গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে শেলী আক্তার (২৫)।
গতকাল ভোর সোয়া পাঁচটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার কদিমধল্যা এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক জমশেদ আলী ও জয়নাল মিয়া নিহত হন। গতকাল বেলা তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে ঢাকাগামী একটি ট্রাক শেলী আক্তারকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।