গৃহশিক্ষকের লাঠির আঘাতে গৃহকর্ত্রী হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় গৃহশিক্ষকের লাঠির আঘাতে এক গৃহকর্ত্রীর মাথা ফেটে গেছে। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।প্রতিবেশীরা গৃহশিক্ষক তিলকচন্দ্র রায়কে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা বাদী হয়ে বদরগঞ্জ থানায় মামলা করেছেন।এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিলকচন্দ্র রায় দীর্ঘদিন ধরে পঞ্চম শ্রেণীর ছাত্রী ওই গৃহকর্ত্রীর মেয়েকে বাসায় গিয়ে পড়াতেন। শুক্রবার বিকেলে ঘরে পড়ানোর একপর্যায়ে তিলক ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেন। এ সময় মেয়েটি চিৎকার করে তাঁর মাকে বিষয়টি জানায়। এরপর তাঁর মা ঘরে ঢুকে প্রতিবাদ করলে তিলক তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। পরে প্রতিবেশীরা এসে তিলককে আটক এবং গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। তিলকের বাড়ি উপজেলার রাজারামপুর পুকুরপাড়া গ্রামে। তিনি রংপুর কারমাইকেল কলেজ থেকে বাংলায় মাস্টার্স করছেন।শুক্রবার রাতে পুলিশ হেফাজতে তিলকচন্দ্র রায় তাঁর কৃতকর্মের কথা অকপটে স্বীকার করে বলেন, ‘আসলে আমি মেয়েটিকে পছন্দ করতাম। তাই মনে মনে ওকে বিয়ে করার কথা ভেবেছিলাম। কিন্তু ওর কাছ থেকে সাড়া পাইনি।’বদরগঞ্জ থানার ওসি পৃথ্বীশকুমার সরকার বলেন, তিলককে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।