গৃহশ্রমিক হত্যা নির্যাতন বন্ধের দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহশ্রমিক হত্যা-নির্যাতন বন্ধ ও হত্যাকারীর শাস্তির দাবিতে জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে।
সমাবেশে বক্তারা বলেন, রাজধানীতে গৃহশ্রমিক হত্যা বেড়েই চলেছে। দেশে গৃহশ্রমিক সুরক্ষায় কোনো আইন না থাকায় এসব খুন হচ্ছে। বক্তারা আরও বলেন, ২০১০ সালে গৃহশ্রমিক কল্যাণ নীতিমালা চূড়ান্ত করা হলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে তা পাস হয়নি। সমাবেশে গৃহশ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য আইন প্রণয়ন করার দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি।