গৃহশ্রমিকদের শ্রম আইনের অন্তর্ভুক্ত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহশ্রমিকদের শ্রম আইনের অন্তর্ভুক্ত, অবিলম্বে সরকারকে গৃহশ্রমিক কনভেনশন ২০১১ অনুমোদন এবং গৃহশ্রমিকদের জন্য প্রণীত খসড়া নীতিমালাটি পাস করার দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রম অধিকার ফোরাম।
গতকাল শনিবার ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সভায় এ দাবি জানানো হয়৷ এতে প্রধান অতিথি ছিলেন বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফোরামের সমন্বয়কারী এ এস এম সাদিকুর রহমান। উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন, মুর্শিদা আখতার নাহার প্রমুখ। বিজ্ঞপ্তি৷