গৃহহারা মানুষ ত্রাণ চায় না, চায় নদী খনন ও বাঁধ সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ত্রাণ চাই না, আগে কপোতাক্ষ নদের বাঁধ সংস্কার করতে হবে। খনন করতে হবে কপোতাক্ষ নদ, বেতনা, শালিখা ও শালতা নদী।’ সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর, তালা সদর, ইসলামকাটি, কুমিরা ও নগরঘাটা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্যাকবলিত মানুষের সঙ্গে কথা বললে তাঁরা এভাবেই তাঁদের দাবির কথা জানান।সরেজমিনে গত বৃহস্পতি ও শুক্রবার উপজেলার বন্যাদুর্গত এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তার ধারে কিংবা উঁচু স্থানে টংঘর বেঁধে বসবাস করছে অসংখ্য পরিবার। অনেকে আশ্রয় নিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে। সেখানে মানুষ, গরু-ছাগল সবাইকে একসঙ্গে থাকতে হচ্ছে। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এক মাসের বেশি সময় ধরে উপজেলার ৫৬ হাজার ৩৯৭টি পরিবারের দুই লাখ ৭৬ হাজার ৩১৪ জন লোক গৃহহীন হয়ে অন্য কোথাও আশ্রয় নিয়েছে অথবা পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে।খলিলনগর ইউনিয়নের গোনালী নলতা গ্রামটি এখন পানির নিচে। এক মাস ধরে পানি কমছে না। এ গ্রামের ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় ৭০টি পরিবার আশ্রয় নিয়েছে কপোতাক্ষ নদের খেয়াঘাটের পাশে।খেয়াঘাটের পাশে আশ্রয় নেওয়া মিনা রানী বিশ্বাস বলেন, তাঁদের দুর্ভোগের শেষ নেই। একটা শৌচাগার রয়েছে, তা-ও তালা দিয়ে রাখা হয়। খাওয়ার পানি দূরের কথা, গোসল করারও পানি নেই। পানিতে নামলেই গা, হাত-পা চুলকায়। অধিকাংশ মানুষ চর্ম ও ঠান্ডাজনিত রোগে ভুগছে।উপজেলার প্রান্তিক নলতা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে গিয়ে গত শুক্রবার জানা যায়, এ আশ্রয়কেন্দ্রে রয়েছে ১৯০টি পরিবার।এ বিদ্যালয় থেকে আরেকটু এগোতেই দেখা গেল, তালা-পাইকগাছা সড়কের কদমতলায় রাস্তার দুই পাশে হাজার খানেক পরিবার। এখানে পানির ওপরে মাচা তৈরি করে বাস করছে অনেক পরিবার।হরিষচন্দ্রপুর, গোনালী, দাসকাটি, খলিলনগর, উত্তর মাছিহারা—সব স্থানেই দেখা গেছে একই দৃশ্য।উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের সড়কের পাশে আশ্রয় নেওয়া আকবর সরদার, আজিবর সরদারসহ অনেকে বলেন, ত্রাণের দরকার নেই; দরকার কপোতাক্ষ নদসহ অন্যান্য নদী খনন করে পানিনিষ্কাশনের ব্যবস্থা করা।আশ্রয়কেন্দ্রগুলোতে শুরু হয়েছে মানবিক বিপর্যয়।উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনর‌্যা কুমার বলেন, ‘নদ-নদী খনন করা না গেলে জলাবদ্ধতা স্থায়ী রূপ নেবে। পানি যাবে কীভাবে, পলি জমে প্রায় সব নদী ভরাট হয়ে গেছে। এ অবস্থা চলতে থাকলে আগামী ছয় মাসের আগে এ পানি কমবে না।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবর রহমান বলেন, সরকারিভাবে এ পর্যন্ত ৪২২ মেট্রিক টন চাল ও চার লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। কয়েকটি বেসরকারি সংস্থাও কাজ করছে। ত্রাণ দিয়ে কী হবে? পানি সরানোর ব্যবস্থা করা না গেলে মানুষ বাড়ি ফিরতে পারবে না।পানিনিষ্কাশনে ভ্রাম্যমাণ আদালতবন্যাকবলিত এলাকার পানি দ্রুত নিষ্কাশনে নদী-খালে বাঁধ, নেট ও পাটা অপসারণে নেমেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও বিজিবির সদস্যদের উপস্থিতিতে পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকায় আদালত এসব কার্যক্রম পরিচালনা করেন। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়।নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) নাসার উদ্দিন বলেন, সদর উপজেলায় আদালত পরিচালনাকালে গৌরপদ মন্ডল ও দুলাল মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের সদর থানায় সোপর্দ করা হয়েছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান আলী খান বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মর‌্যাস্য সংরক্ষণ আইনে মামলা হয়েছে।