গৃহহীনদের আবাসনের ব্যবস্থা করবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার গরিব ও গৃহহীন মানুষের জন্য বিনা মূল্যে আবাসনের ব্যবস্থা করবে। এরই মধ্যে মধ্যবিত্তদের ক্রয়ক্ষমতার মধ্যে ফ্ল্যাট নির্মাণ করে তা বরাদ্দ দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে।গতকাল শুক্রবার দুপুরে ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণকালে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দোহার-নবাবগঞ্জকে পদ্মার ভাঙন থেকে রক্ষা করতে স্থায়ী প্রকল্প গ্রহণ করা হচ্ছে। এ প্রকল্পের কাজ অচিরেই শুরু হবে। বর্তমান সরকার গরিব ও জনবান্ধব সরকার। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দুস্থ ও অসহায় পরিবারকে চিহ্নিত করে তাদের ভিজিএফ কার্ডের আওতায় এনে চাল দেওয়াসহ বিভিন্নভাবে সহায়তা করা হচ্ছে। ভিজিএফের চাল দেওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্রনাথ দত্ত, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফজলুল হক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নির্মল রঞ্জন গুহ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দিন মোল্লা, যুগ্ম সম্পাদক মোতালেব খান, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক রাহিম কমিশনার, রাজীব শরীফ প্রমুখ।