গেঁা থেকে হ্যঁা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারত ও বাংলাদেশের মধ্যে থাকা ছিটমহল বিনিময়ে তাঁর আপত্তি তুলে নিয়েছেন। গতকাল বুধবার প্রকাশিত এ-সংক্রান্ত এক প্রতিবেদনে পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ছিটমহল বিনিময়ে নীতিগতভাবে কোনো আপত্তি নেই মমতার। 
প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের মুখ্যসচিব সঞ্জয় মিত্র গত সপ্তাহের শেষ দিকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে ছিটমহল বিনিময় নিয়ে একটি চিঠি দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে রাজ্য সরকার চায় ৬৫ বছর ধরে ঝুলে থাকা বিষয়টির সমাধান হোক। তবে ছিটমহলের যে অংশ পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হবে, সেখানে প্রশাসনিক ব্যবস্থা প্রণয়ন ও পরিকাঠামো উন্নয়নে বিপুল অর্থের প্রয়োজন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চায়, আর্থিক দায়িত্বের পুরোটাই নিক কেন্দ্রীয় সরকার।
আনন্দবাজার-এর প্রতিবেদনে বলা হয়, আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের কোচবিহারের জনসভায় মমতা ছিটমহল নিয়ে তাঁর অবস্থান পরিবর্তনের ঘোষণা দিতে পারেন। আজ কোচবিহারের ডাকুরহাটে মমতার সভা হওয়ার কথা রয়েছে। সেখানে তাঁর মঞ্চের শ দেড়েক মিটার পেছনেই বাংলাদেশি ছিটমহল করলা।
গত সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থলসীমান্ত চুক্তির খসড়াটি অনুমোদিত হয়। তৃণমূল কংগ্রেসের দুই প্রতিনিধি সুগত বসু ও মুমতাজ সংঘমিতা এত দিন বিরোধিতা করে এলেও ওই বৈঠকে চুক্তির পক্ষেই সায় দেন।