প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় পেল সরকার। গতকাল রোববার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গেজেট প্রকাশের জন্য আরও এক মাস সময় চেয়ে লিখিত আবেদন করলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই দিন ঠিক করেন।
এর আগে গত ১২ ডিসেম্বর অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন সর্বোচ্চ আদালত।