প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাদ পড়া প্রায় ২৭টি ক্ষুদ্র নৃগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে ও স্বীকৃতি দিয়ে দ্রুত গেজেট প্রকাশের দাবি জানানো হয়েছে। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলন থেকে আনুষ্ঠানিকভাবে এ দাবি জানানো হয়। সকালে রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবে মাহালে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি (এমএলডিসি) এ আয়োজন করে। সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১০ সালের ১২ এপ্রিল ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন-২০১০’ পাস হয়। সে সময় জাতিগোষ্ঠীর একটি তালিকা প্রকাশিত হয়। এই তালিকা থেকে মাহ্লে, মাহাতো, মালো, রাজোয়াড়সহ আরও প্রায় ২৭টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম বাদ পড়ে।