গেজেটেড কর্মকর্তার মর্যাদা চান প্রাথমিক শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষকদের গেজেটেড কর্মকর্তার মর্যাদা দেওয়াসহ ১৩ দফা সুপারিশ বাস্তবায়নের দাবিতে আজ রোববার প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবে প্রাথমিক শিক্ষক সমিতি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি জমা দেওয়া হবে। গতকাল শনিবার শিক্ষক সমিতির সভাপতি নুরুল আবছার ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়েছে, সুপারিশমালা আসন্ন বাজেটে বাস্তবায়ন করা না হলে সমিতির পক্ষ থেকে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।সমিতির সুপারিশমালায় প্রাথমিক শিক্ষকদের গেজেটেড কর্মকর্তার মর্যাদা দিয়ে পরিচালক পর্যন্ত পদোন্নতির ব্যবস্থা করে স্বতন্ত্র বেতন স্কেল দেওয়ার দাবি জানানো হয়েছে। অন্যান্য দাবির মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষকদের নিয়োগপদ্ধতি পরিবর্তন, সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি, প্রধান শিক্ষকের পদে শতভাগ পদোন্নতি, শিক্ষকদের শিক্ষাদান-বহির্ভূত কাজ কমানো, শিক্ষক নিয়োগ প্যানেল তৈরি করে ১৫ দিনের মধ্যে শূন্যপদে শিক্ষক নিয়োগ, প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত তৃতীয় শ্রেণীর সব শিক্ষার্থীর জন্য উপবৃত্তি চালু করা ইত্যাদি।