প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিপিং এক্সিকিউটিভ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের দুই সদস্যের গেট পাস বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করবে বন্দর কর্তৃপক্ষ। গতকাল রোববার বিকেলে বন্দরের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম শাহজাহানের সঙ্গে সংগঠনের নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠকের পর জাহাজ কোম্পানির কর্মকর্তাদের সংগঠন কো-অপারেটিভ সোসাইটি বন্দর বর্জন কর্মসূচি বাতিল করে। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী সোসাইটিভুক্ত শিপিং নির্বাহীরা গতকালের নির্ধারিত ‘বার্থিং’ সভা বর্জন করেন। বার্থিং সভায় জাহাজ আসা-যাওয়ার সময়সূচি ঘোষণা ও পাইলট বরাদ্দসহ জাহাজ চলাচলের প্রয়োজনীয় দালিলিক কার্যক্রম সম্পন্ন হয়। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কো-অপারেটিভ সোসাইটির দুই সদস্যের বন্দরের সংরক্ষিত জেটি এলাকায় ঢোকার গেট পাস গত বুধবার কর্তৃপক্ষ বাতিল করে চিঠি দেয়। এরপরই বন্দর বর্জনের ঘোষণা দেয় সংগঠনটি।