গেট বিকল, ঝুঁকি নিয়ে চলছে ট্রেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিৎকার করে ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. ফারুক বলছিলেন, ‘আর এগুবেন না, সামনে রেলগেট বিকল, ট্রেন আসছে—সাবধান, সাবধান।’ এ সময় অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পায় একটি মাইক্রোবাস। সৈয়দপুর স্টেশনগামী আন্তনগর তিতুমীর ট্রেন ১ নম্বর গেট পার হওয়ার সময় গত বৃহস্পতিবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।সৈয়দপুর শহরের ব্যস্ততম পাঁচমাথা মোড়ের ১ নম্বর রেলগেটটির এমনই দুরবস্থা। চার দিন ধরে বেরিয়ার (যন্ত্রাংশ) ভেঙে গেটটি স্থির হয়ে গেছে। ওঠানামা করছে না। তাই ট্রেন এলে বন্ধ হচ্ছে না গেটটি। গেটম্যান ওলিউর রহমান জানান, ৫ জুলাই গেটটির বেরিয়ার ভেঙে যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে সৈয়দপুর রেলওয়ে স্টেশনকে অবহিত করা হয়। স্টেশনের পক্ষ থেকে পার্বতীপুর রেলপথ বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলীকে (এইএন) জানানো হয়। পরদিন গেটটি মেরামত করা হয়। কিন্তু এক ঘণ্টার মধ্যেই আবারও বিকল হয়ে যায়।