গেন্ডারিয়ায় ট্রেনের ধাক্কায় একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গেন্ডারিয়ায় গতকাল মঙ্গলবার ভোরে ট্রেনের ধাক্কায় ঈষা মোল্লা (৬৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। ভোরে রেললাইন ধরে হাঁটতে গিয়ে তিনি আহত হন। ঈষা মোল্লার স্বজনেরা জানিয়েছেন, ২৬ নম্বর সতীশ সরকার রোডে ঈষা মোল্লার বাসা। গতকাল ভোরে তিনি রেললাইন ধরে হাঁটছিলেন। হঠাৎ নারায়ণগঞ্জগামী একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ১০টার দিকে তিনি মারা যান। রেলওয়ে পুলিশ ঢাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন।