গেন্ডারিয়ায় বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেন্ডারিয়ায় পাঁচ দিনব্যাপী বইমেলা আজ শুরু হচ্ছে। বাংলা একাডেমি ও গেন্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলা যৌথ উদ্যোগে আজ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত গেন্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলা প্রাঙ্গণে (১৫, দীননাথ সেন রোড, গেন্ডারিয়া, ঢাকা-১২০৪) এই বইমেলার আয়োজন করেছে। আজ বৃহস্পতিবার বিকেল চারটায় বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। এতে বিশেষ অতিথি থাকবেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত বইমেলা চলবে।