গেন্ডারিয়ায় বাসচাপায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গেন্ডারিয়ার দয়াগঞ্জ মোড়ে আজ বৃহস্পতিবার যাত্রীবাহী একটি বাসের চাপায় আঙ্গুরা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এতে এক শিশুও আহত হয়।
আহত শিশুটি নিহত আঙ্গুরা বেগমের নাতনি। নাম নুশরাত জাহান (৬)। দয়াগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী সে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, নুশরাত জানায়, দুপুরের দিকে দাদির সঙ্গে সে স্কুল থেকে যাত্রাবাড়িতে বাসায় ফিরছিল। এ সময় দুর্ঘটনাটি ঘটে।
হাসপাতালের ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক জানান, নিহতের লাশটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।