বিশ্বকাপ উপলক্ষে প্রথম আলো-পেপসির যৌথ উদ্যোগে আয়োজিত চেঞ্জ দ্য গেম রোড শোতে অংশ নিয়ে গতকাল মঙ্গলবার চারজন ঢাকায় যাওয়ার টিকিট পেয়েছেন। গতকাল নগরের কাঠগড় ও চকবাজার এলাকায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।ক্রিকেট খেলে ঢাকায় চূড়ান্ত গেম শোতে অংশগ্রহণের সুযোগ পাওয়া ভাগ্যবান ব্যক্তিরা হলেন রাশেদ, মোস্তাকিম, পারভেজ ও তাসিন। দুটি গেম শো হাজার হাজার দর্শক উপভোগ করেন।সকালে কাঠগড় এলাকায় পুরস্কার বিতরণ করেন ট্রান্সকম বেভারেজের উন্নয়ন ব্যবস্থাপক মো. নূর নবী ও কাস্টমার এক্সিকিউটিভ মো. মনিরুল ইসলাম। এখানে ২০ জনকে পুরস্কার দেওয়া হয়। বিকেলে নগরের চকবাজার এলাকায় গেম শোতে ২০ জনকে পুরস্কার দেওয়া হয়। এখানে পুরস্কার বিতরণ করেন বন্ধুসভা চট্টগ্রামের সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান। গেম শো পরিচালনা করেন বন্ধুসভার দলপ্রধান শুভাশীষ শুভ, সহযোগিতা করেন শিমুল, শিহাব ও শাহীন। আজ বুধবার নগরের অলংকার মোড় ও আগ্রাবাদের সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটের সামনে গেম শো অনুষ্ঠিত হবে।