গোদাগাড়ীতে সঁাওতাল বিদ্রোহ দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর গোদাগাড়ীতে গতকাল শনিবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৫৯তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। সম্মিলিত আদিবাসী নারী জোট ও বেসরকারি সংস্থা আসুস এসব অনুষ্ঠানের আয়োজন করে।
দিবসটি উপলক্ষে গতকাল সকালে কাঁকনহাট পৌর বাজারে শোভাযাত্রা বের করা হয়। পরে কাঁকনহাট পৌরসভা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত আদিবাসী নারী জোটের সভাপতি কল্পনা তির্কী। প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হোসেন। আলোচনার পর আদিবাসীদের তির প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।