গোদাগাড়ীতে ১৫৯তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ীতে গতকাল শনিবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৫৯তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। সম্মিলিত আদিবাসী নারী জোট ও বেসরকারি সংস্থা আসুস এসব অনুষ্ঠানের আয়োজন করে।
আদিবাসী নারী জোট ও বেসরকারি সংস্থা আসুস সূত্রে জানা গেছে, দিবসটি উপলক্ষে গতকাল সকালে কাঁকনহাট পৌর বাজারে শোভাযাত্রা বের করা হয়। পরে কাঁকনহাট পৌরসভা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত আদিবাসী নারী জোটের সভাপতি কল্পনা তির্কী। প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হোসেন। অন্যদের মধ্যে আসুসের নির্বাহী পরিচালক রাজকুমার শাও, জাতীয় আদিবাসী পরিষদের প্রেসিডিয়াম সদস্য অনিল মারান্ডি, সংগঠনের গোদাগাড়ী থানা শাখার সভাপতি নন্দলাল টুডু, সাধারণ সম্পাদক সুশেন কুমার শ্যামদুয়ার, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারসহ সাধারণ আদিবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।