গোপালগঞ্জকে বিভাগ ঘোষণার দাবিতে সভা-শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জকে বিভাগ ঘোষণার দাবি তুলে ধরে গতকাল মঙ্গলবার আলোচনা সভা হয়েছে। শহরের শেখ ফজলুল হক মণি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিপিবির সাধারণ সম্পাদক আবু হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাসার, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা, গোপালগঞ্জ পৌরসভার সাবেক মেয়র হাসমত আলী, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন, মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম প্রমুখ। তাঁরা গোপালগঞ্জকে বিভাগ করার দাবি জানিয়ে বলেন, বিভাগ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জেলাবাসী আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে।
আলোচনা সভা শেষে গোপালগঞ্জকে বিভাগ করার দাবিসংবলিত প্লাকার্ড নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে শেখ ফজলুল হক মণি মিলনায়তনে এসে শেষ হয়।