গোপালগঞ্জে ঝড়ে দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া উপজেলায় গত মঙ্গলবার দুপুরে ঝড়ের সময় ঘর চাপা পড়ে এক স্কুলছাত্র ও বজ্রপাতে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের খালিয়া গ্রামের স্কুলশিক্ষক ভোলানাথ বিশ্বাস (৬০) ও কোটালীপাড়ার হিরন ইউনিয়নের হিরন গ্রামের সোহরাব শেখের ছেলে আসলাম শেখ (১২)।
উভয়ের পরিবারের সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ঝড়ের সময় হিরন ইউনিয়নের বর্ষাপাড়া গ্রামে একটি ঘরে বেশ কয়েকজন আশ্রয় নেন। এ সময় ঘর চাপা পড়ে আসলাম শেখ নিহত হয়। একই সময় বাড়ির পাশের একটি মাঠে গরু আনতে গিয়ে ভোলানাথ বিশ্বাস বজ্রপাতে নিহত হন।