গোপালগঞ্জে দলিল লেখকদের কর্মবিরতি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ সদর উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ের দলিল লেখকেরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করছেন। প্রধান অফিস সহকারী পদে খান আবুল বাসারের যোগদান আদেশ প্রত্যাহারের দাবিতে গতকাল রোববার থেকে তাঁরা এ কর্মসূচি শুরু করেন।
জেলা দলিল লেখক সমিতির সভাপতি অজয় কৃষ্ণ দত্ত বলেন, ‘এর আগে এখানে থাকার সময় আবুল বাসার অনেক দুর্নীতি ও অনিয়ম করেন। তাঁকে এখান থেকে প্রত্যাহার না করা হলে অনির্দিষ্টকালের জন্য আমাদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে।’
আবুল বাসার বলেন, ‘আগামী বছরের মে মাসে আমি চাকরি থেকে অবসর নেব। এটা আমার নিজ এলাকা। এখান থেকে চাকরি শেষ করার আশা নিয়ে আমি আবার ফিরে এসেছি। তারা আমার বিরুদ্ধে কেন আন্দোলন করেছে, তা জানা নেই।’
উপজেলা সাব-রেজিস্ট্রার সুখরঞ্জন রায় বলেন, গতকাল ওই কার্যালয়ে অফিস সহকারী পদে আবুল বাসার যোগ দেন। এর আগেও তিনি এখানে অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তখন দলিল লেখকদের সঙ্গে তাঁর ভুল-বোঝাবুঝি হয়েছিল। তাই এবার আবার বদলি হয়ে এলে দলিল লেখকেরা আর তাঁকে মেনে নিচ্ছেন না।