গোপালগঞ্জে সালিসে সংঘর্ষে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গত বুধবার রাতে সালিস বৈঠক চলাকালে দুই পক্ষের সংঘর্ষে নওয়াব আলী খন্দকার (৬৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন তিনজন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নারকেলবাড়ী গ্রামে একখণ্ড জমি নিয়ে নওয়াব আলী খন্দকার ও একই গ্রামের সেলিম খন্দকারের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসার জন্য বুধবার রাত ১১টার দিকে সেলিম খন্দকারের বাড়িতে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিসের আয়োজন করা হয়। রাত একটার দিকে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুই পক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে নওয়াব আলী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নওয়াব আলী পক্ষের আলীম খন্দকার (২৬) ও বাবুল খন্দকার (২৮) এবং সেলিমের পক্ষের আলমগীর খন্দকার (৫৪) আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।