গোপালপুরে ট্রেনের ধাক্কায় অটোরিকশার দুই আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনের ধাক্কায় দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
হেমনগর রেলওয়ে স্টেশনের কর্মচারী রাকিব হাসান বলেন, চট্টগ্রাম-বঙ্গবন্ধু সেতু পূর্ব ভায়া ময়মনসিংহ ৩৭ আপ লোকাল ট্রেন বঙ্গবন্ধু সেতু স্টেশনে যাচ্ছিল। বেলা দেড়টার দিকে গোপালপুর উপজেলার ভোলারপাড়া গেটম্যানবিহীন রেল ক্রসিং পার হওয়ার সময় সেটি একটি অটোরিকশা ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ভ্যানের চালক বেলুয়া গ্রামের মজিবর ব্যাপারীর ছেলে আয়নাল ব্যাপারী (৪৫) এবং একই গ্রামের আবদুল হালিমের স্ত্রী হাসি বেগম (৩০) নিহত হন। এ সময় ভ্যানের যাত্রী ভেঙ্গুলা মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রিয়া মনি (১৩) ও হাসি বেগমের শিশুপুত্র হাবিব আহত হয়।