গোবিন্দগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে পানিতে ডুবে শাকিব মিয়া (৫) ও লাহিম মিয়া (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
শাকিব সমসপাড়া গ্রামের আবদুল মতিনের ছেলে ও লাহিম একই গ্রামের মিন্টু মিয়ার ছেলে। তারা দুজন চাচাতো-জ্যাঠাতো ভাই।
এ ব্যাপারে জানতে চাইলে তালুককানুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহসিন আলী প্রথম আলোকে বলেন, শাকিব ও লাহিম গতকাল সকালে বাড়ির উঠানে খেলছিল। দুপুর ১২টা পর্যন্ত তাদের দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে স্থানীয় লোকজন বাড়ির পাশের পুকুরের পানিতে ওই দুজনকে ভাসতে দেখে তাদের পরিবারকে খবর দেয়। পরে বেলা একটার দিকে পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।