গোবিন্দগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন। উপজেলা শহরের পান্থাপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে৷
নিহত ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের দিনমজুর আবু হানিফ (৩৫) ও অপর এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি৷
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৩১ জন আরোহী নিয়ে একটি ট্রাক গতকাল ভোরে টাঙ্গাইল থেকে রংপুরের উদ্দেশে রওনা দেয়। আরোহীরা সবাই ছিলেন দিনমজুর। ট্রাকটি গতকাল সকাল ১০টার দিকে পান্থাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা টিআর পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে পড়ে। বাসের কোনো যাত্রী আহত না হলেও ট্রাকের িনচে চাপা পড়ে দিনমজুর হানিফসহ ঘটনাস্থলেই দুজন নিহত ও কমপক্ষে ১৭ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।