প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের খ্রিষ্টান সম্প্রদায়ের উপাসনালয় আদমপুর মিশন চত্বরে গতকাল শনিবার এক দিনব্যাপী শিশুমেলার আয়োজন করা হয়। এতে শিশুদের তৈরি তিনটি স্টলে শিক্ষা উপকরণসামগ্রী প্রদর্শন করা হয়। এ ছাড়া চার শতাধিক দরিদ্র শিশু ছড়াগান, নাটক, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। মেলার উদ্বোধন করেন সাংসদ আবুল কালাম আজাদ। ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহায়তায় আদমপুর ও ভূতগাড়ি শিশু উন্নয়ন কর্মসূচি বাংলাদেশ এর আয়োজন করে। পরে সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, উপজেলার মহিমাগঞ্জের ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ, সাপমারার ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, কাটাবাড়ীর ইউপি চেয়ারম্যান শফিক জোবায়ের মোহাম্মদ গোলাপ, কর্মসূচির ব্যবস্থাপক নরেশ হাসদা, ইলিয়াস মুরমু প্রমুখ। গাইবান্ধা প্রতিনিধি|