গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের নুনদহ এলাকায় গত সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় মোকছেদ আলী (৪৫) নামের এক যাত্রী নিহত ও অপর পাঁচ যাত্রী আহত হয়েছেন। মোকছেদ তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের বািসন্দা।
এলাকার কয়েকজন বাসিন্দা ও গোবিন্দগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গেছে, মোকছেদ সোমবার রাত আটটার দিকে বাড়ি থেকে অটোরিকশা করে উপজেলা শহরে যাচ্ছিলেন। তিনি নুনদহ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক যাত্রীবাহী ওই অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি উল্টে চালকসহ ছয়জন যাত্রী আহত হন। তাঁদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মোকছেদের অবস্থা আশঙ্কাজনক হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ১২টার দিকে তিনি মারা যান।
এ ব্যাপারে জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার প্রথম আলোকে বলেন, এ নিয়ে থানায় মামলা হয়েছে।