গোলচত্বর উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে সুরমা নদীর কাজীরবাজার সেতু উদ্বোধনের পর থেকে দাবি ছিল দক্ষিণ সুরমার খোজারখলা এলাকায় একটি গোলচত্বর নির্মাণের। অবশেষে খোজারখলা আদর্শ যুব সংঘের উদ্যোগে নির্মিত হয়েছে সেই গোলচত্বর। গতকাল সকালে এটি উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ। এ উপলক্ষে বুধবার রাতে খোজারখলায় সংগঠনের সভাপতি আকমল আলীর সভাপতিত্বে এক সুধী সমাবেশ হয়। সেখানে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ, কাউন্সিলর তাকবির ইসলাম, মোহাম্মদ তৌফিক বকস ও রোকসানা বেগম শাহানাজ বক্তব্য দেন।