প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে ‘যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম অগ্রগতি ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার জেলা প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় জেলা সিভিল সার্জন কার্যালয় ও ব্র্যাক যৌথভাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। জেলা সিভিল সার্জন পুতুল রায়ের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান ও বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ। বৈঠকে সাংবাদিক, শিক্ষক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।