গোলটেবিল বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে পরিবার থেকে সচেতনতা গড়ে তোলা প্রয়োজন বলে মনে করেন সিলেটের সুধীজনেরা। আজ বুধবার থেকে শুরু আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ পক্ষ উপলক্ষে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে এ মতামত ব্যক্ত করা হয়। ‘প্রটেক্টিং হিউম্যান রাইটস (পিএইচআর) প্রোগ্রাম’ ও আঞ্চলিক দৈনিক উত্তরপূর্ব আয়োজিত এ বৈঠকে আলোচনায় অংশ নেন রাজিয়া বেগম, তাহমিনা ইসলাম, সৈয়দা শিরীন আক্তার, হাসিনা খাতুন প্রমুখ।