প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাউথ এশিয়া ইনস্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম আকবর চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৩ নভেম্বর। এ উপলক্ষে রাজধানীর মতিঝিলে সেনাকল্যাণ ভবনের অষ্টম তলায় ইনস্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া তাঁর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন এতিমখানায় খাদ্য বিতরণ এবং তাঁর স্ত্রী জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর গুলশানের বাসায় বাদ আসর দোয়া অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।