প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ নিবাসী গোলাম মওলা খান (১০৩) গত শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা ইস্কাটনের দিলু রোড মসজিদে জানাজা শেষে তাঁকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। তিনি সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক সহযোগী অধ্যাপক গোলাম কিবরিয়া খানের পিতা। বিজ্ঞপ্তি।